Sunday, 1 May 2016

" চিলি মাশরুম " 

যা যা লাগবেঃ
১। পেঁয়াজ কিউব করে কাটাঃ ২ কাপ
২। মাশরুমঃ ৩০০ গ্রাম
৩। ১টা বড় ক্যাপসিকাম
৪। কাঁচা মরিচঃ ৪-৫ টি
৫। তেলঃ ৩ টেবিল চামচ
৬। বাটারঃ ১ চা চামচ
৭। আদা ও রসুন বাটাঃ ১/২ চা চামচ
৮। দইঃ ২ টেবিল চামচ
মাশরুম আর ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়ে পেঁয়াজ সহ এক সাথে ধুয়ে রাখতে হবে। কড়াইয়ে তেল দিয়ে মাশরুম, ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথে দিয়ে দিতে হবে। একটু ভেজে নিয়ে আদা, রসুন, কাঁচা মরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। পানি দেয়ার প্রয়োজন নেই, পানি বের হবে। ৫-৭ মিনিট পর বাটার দিতে হবে। আঁচ একটু কমিয়ে মাঝারি করে দিতে হবে। পানি একটু কমে আসলে দই দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। সাদা ভাত, ফ্রায়েড রাইস কিংবা পোলাও দিয়েও খেতে ভালো লাগবে।

0 comments:

Post a Comment